ত্বক ভালো রাখতে ঘিয়ের উপকারিতা জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 March 2023

ত্বক ভালো রাখতে ঘিয়ের উপকারিতা জেনে নিন

 


বলিরেখা দূর করতে: এক চামচ মধু ও এক চামচ ঘি ভাল করে মিশিয়ে ত্বকে মালিশ করুন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। মধু ও ঘিতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের বলিরেখা কমাতে ও চোখের নীচে কালো কালি দূর করতে দারুণ কাজ করে। ঘিতে থাকা ভিটামিন ই ত্বক টানটান করে।



ত্বকের জেল্লা ফেরাতে: বেসন ও ঘি সমপরিমাণ নিয়ে তাতে এক চামচ কাঁচা দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি সপ্তাহে দু’ থেকে তিন বার মুখে লাগালে ত্বকের জেল্লা ফিরে আসবে। বেসন মুখের গর্ত বা ‘ওপেন পোরস’এ জমে থাকা ময়লা দূর করতে ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে।

No comments:

Post a Comment

Post Top Ad