আসুন দেখে দেওয়া যাক কী ভাবে বানাবেন রেসিপিটি:
উপকরন -
ডিম
পটল
পেঁয়াজ কুচি
আদা বাটা
রসুন বাটা
কাঁচালঙ্কা
টক দই
সাদা তেল
ঘি
লাল লঙ্কার গুঁড়ো
কাজু বাদাম বাটা
চিনি
নুন
গরমমশলা
পদ্ধতি:
প্রথমে পটলের খোসা ছাড়িয়ে দু দিক চিরে নিতে হবে এবং ডিম সেদ্ধ করে নিয়ে ডিম গুলির মধ্যে কাট করে নিতে হবে। এরপরে একটা কড়াইতে কম সাদাতেল দিয়ে গরম হয়ে এলে পটল আর ডিম গুলো একে একে দিয়ে ভেজে তুলে নিতে হবে।এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি গুলো হালকা গোল্ডেন হওয়া অব্দি ভাজতে হবে। তারপরে তাতে একে একে আদা, রসুন বাটা,অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে মশলা গুলো ভেজে নিতে হবে।এরপরে মশলা ভাজা হয়ে গেলে গ্যাসের আচ একদম কমিয়ে টক দই আর কাজুবাদাম বাটা দিয়ে অল্প কষিয়ে নিয়ে আবার গ্যাসের আচ মিডিয়াম করে কাঁচালঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
এরপর কষানো মশলার মধ্যে ভেজে তুলে রাখা পটল, ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আপনি যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে ভালো করে ফুটে গেলে ঘী আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ডিম পটল।

No comments:
Post a Comment