সয়াবিনের দোপেঁয়াজা রান্নার উপকরণ জেনে নিন :
আদা বাটা
রসুন বাটা
হলুদ গুঁড়ো
বেসন
পেঁয়াজ
ক্যাপসিকাম
আলু
সয়াবিন
নুন
এলাচ
লবঙ্গ
দারুচিনি
তেজপাতা
সাদা তেল
চিনি
লাল লঙ্কার গুঁড়ো
কাঁচালঙ্কা
টমেটো
এবার আলুটাকে নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর কড়াইতে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে।
আবারও অল্প তেল গরম করে তেজপাতা, এলাচ, দারুচিনি, শুকনোলঙ্কা, লবঙ্গ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
জল দিয়ে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচালঙ্কা, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
হার মানাবে মাছ-মাংসের স্বাদকেও, বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের সোয়াবিনের দোপেঁয়াজা, হাত চাটবে আট থেকে আশি -
ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
পরিমান মতো জল, স্বাদমতো নুন, চিনি, ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে।
ঢাকনা খুলে গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই একেবারে তৈরি সয়াবিনের দোপেঁয়াজা।

No comments:
Post a Comment