চলুন জেনে নিন উপকরণগুলো -
নুন
চিনি
ধনেপাতা কুচি
আলু
কনফ্লাওয়ার
ময়দা
ব্রেডক্ৰামস
লবঙ্গ
টমেটো
সাদা তেল
কাতলা মাছ
পেঁয়াজ কুচি
কাঁচালঙ্কা কুচি
আদা কুচি
হলুদ গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
জিরে গুঁড়ো
গরম মসলার গুঁড়ো
আগে ৫ পিস মাছকে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর মাছের কাঁটা বেছে নিতে হবে।
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে কাঁচালঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভেজে নিতে হবে।
একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ময়দা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে।
এবার বেছে রাখা মাছ, গোলমরিচ গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, চিনি, ধনেপাতা কুচি দিয়ে ভেজে নিতে হবে।
সেদ্ধ করা আলু, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা করে নিতে হবে।
একটি বোলের মধ্যে কনফ্লাওয়ার, ময়দা, জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে।
ব্রেডক্ৰামসের মধ্যে নুন মিশিয়ে নিতে হবে। তারপর চপ গুলোকে গড়ে কনফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্ৰামসে কোট করে নিতে হবে।
কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিতে হবে। তারপর লবঙ্গ দিয়ে চোখ ও টমেটো দিয়ে ঠোঁট করে নিলেই একেবারে তৈরি মাছের চপ।

No comments:
Post a Comment