পোস্ত বড়ার রেসিপি জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 6 March 2023

পোস্ত বড়ার রেসিপি জেনে নিন

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন:

লঙ্কা

পোস্ত

চাল

পেঁয়াজ

হলুদ গুঁড়ো

নুন

আটা

কালোজিরে

সাদা তেল


১০০ গ্রাম পোস্ত, বেশ কিছুটা চালকে আলাদা করে জল দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।



পেঁয়াজ, লঙ্কা দুটোকেই কুচিয়ে নিতে হবে। তারপর পোস্ত ও চাল দুটোকেই মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিতে হবে।



এরমধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, আটা, কালোজিরে দিয়ে ভালো করে মেখে নিতে হবে।


চ্যাপ্টা করে বরার শেপ দিয়ে নিতে হবে। এরপর শুকনো পোস্তর মধ্যে কোট করে নিতে হবে।



কড়াইতে সাদা তেল গরম করে বড়া গুলো দিয়ে ভেজে নিলেই একেবারে তৈরি পোস্তর বড়া।

No comments:

Post a Comment

Post Top Ad