বানানোর উপকরণ:
আদা কুচি
ধনেপাতা কুচি
নুন
ধনে গুঁড়া
পুদিনা পাতা
আলু কুচি
পেঁয়াজ কুচি
কাঁচালঙ্কা কুচি
লাল লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়ো
জিরে গুঁড়ো
ময়দা
আগে ১ কাপ পুদিনা পাতাকে ভালো করে কুচি করে কেটে নিতে হবে।
একটি বাটিতে পাতা গুলোকে নিয়ে তারমধ্যে আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, নুন, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
কিছুটা জল দিয়ে আবারও মেখে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে। তারপর কিছুটা করে মিশ্রন কড়াইতে দিতে হবে।
এপিঠ-ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি।

No comments:
Post a Comment