উপকরণ:
ধনেপাতা কুচি
বেসন
কনফ্লাওয়ার
সাদা তেল
ভাত
আলু
গাজর
পেঁয়াজ
ক্যাপসিকাম
আদা
রসুন
লঙ্কা
লাল লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়ো
নুন
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
আগে একটি মিক্সিং বোলে ২ কাপ ভাত, আলু কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনেপাতা কুচি, বেসন, কনফ্লাওয়ার দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে।
হাতে তেল মেখে কিছুটা করে মিশ্রন নিয়ে গোল শেপ দিয়ে নিতে হবে।
কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিলেই একেবারে তৈরি দুর্দান্ত স্বাদের কাটলেট।

No comments:
Post a Comment