বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নিম বেগুন এই পদ্ধতিতে - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 April 2023

বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নিম বেগুন এই পদ্ধতিতে

 



বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নিম বেগুন এই পদ্ধতিতে 


দিক্সা দাস,১৯ এপ্রিল: যা গরম পড়েছে তাতে বাইরে তো দূর ঘরে থাকাও রীতিমতো দায় হয়ে পড়েছে। আর এখন খাওয়া- দাওয়ার দিকে বেশ নজর রাখা উচিত। টক, তেতো এই ধরণের খাবার শরীরের জন্য বেশ উপকারী। আজ তাই বেগুন দিয়ে ‛নিম বেগুন ভাজা’র একটি রেসিপি বলবো। যা শরীরের জন্য উপকারী তো বটেই পাশাপাশি গরম ভাতে এটি খেতেও ভালো লাগে।



চলুন বানানোর পদ্ধতি ও উপকরন জেনে নিন-


নুন

বেগুন

নিমপাতা

কালোজিরে

হলুদ গুঁড়ো

সরষের তেল



৩ আঁটি নিমপাতা নিয়ে সেগুলোকে ডাল থেকে ছাড়িয়ে নিতে হবে। এরপর ভালো করে ধুঁয়ে নিন।


 একটি বেগুনকে ছোট ছোট করে কেটে নিতে হবে।


 কড়াইতে সরষের তেল গরম করে নিমপাতা গুলোকে কড়া করে ভেজে তুলে নিতে হবে।



ওই তেলের মধ্যেই কালোজিরে ফোড়ন দিয়ে কাঁচালঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।


 কেটে রাখা বেগুন, নুন, হলুদ গুঁড়ো দিয়ে রান্না করে নিতে হবে


 বেগুনটা মজে এলে ভেজে রাখা নিমপাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মিনিট দুয়েক রান্না করে নিলেই একেবারে তৈরি নিম বেগুন ভাজা।


এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad