বানিয়ে ফেলুন সুস্বাদু চিংড়ি ভর্তা - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 April 2023

বানিয়ে ফেলুন সুস্বাদু চিংড়ি ভর্তা

 


বানানোর পদ্ধতি ও উপকরণ জেনে নিন -


কুচো চিংড়ি : এক কাপ


চৌকো করে কাটা পেঁয়াজ: আধ কাপ


রসুন কুচি: দু’টেবিল চামচ


কাঁচা লঙ্কা: ৫টি


শুকনো লঙ্কা: ৪টি


লবণ: স্বাদ মতো


সর্ষের তেল: পরিমাণ মতো


টমেটো কুচি: আধ কাপ


ধনে পাতা: দু’টেবিল চাম


প্রণালী:


চিংড়ির খোসাগুলি ভাল করে ছাড়িয়ে ধুয়ে নিন।কড়াইয়ে তেল গরম করে তাতে চিংড়ি মাছ ও বাকি উপকরণগুলি দিয়ে ভাজতে থাকুন।


চিংড়িগুলি লাল লাল হয়ে এলে তেল ছেঁকে নিয়ে একটি অন্য পাত্রে তুলে ঠান্ডা করতে দিন।


এ বার একটি শিল-নোড়া বা মিক্সিতে ভেজে রাখা চিংড়ি মাছগুলি মিহি করে বেটে নিন।


চিংড়ি মাছের এই মিশ্রণটি শুকনো কড়াইয়ে অল্প তেল একটু নাড়াচাড়া করে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছের ভর্তা।

No comments:

Post a Comment

Post Top Ad