বানানোর পদ্ধতি ও উপকরণ জেনে নিন -
ক্রিম চিজ: ৩০০ গ্রাম
ভ্যানিলা বিস্কুট: ৫০ গ্রাম
মাখন: ২০ গ্রাম
ফ্রেশ ক্রিম: ৯০ গ্রাম
ডিম: ১টি
গুঁড়ো চিনি: ৯০ গ্রাম
কর্নফ্লাওয়ার: ১০ গ্রাম
লেবুর রস: ২ চামচ
ম্যাঙ্গো পাল্প: ৫-৭ বড় চামচ
ভ্যানিলা এসেন্স: ২ মিলিগ্রাম
প্রণালী
প্রথমে কয়েকটি ভ্যানিলা বিস্কুট গুঁড়ো করে নিতে হবে। তার মধ্যে গুঁড়ো চিনি এবং গলানো মাখন ভাল করে মিশিয়ে নিন। এ বার কেকের টিনে একটি বাটার পেপার রাখুন। এর পর বিস্কুটের মিশ্রনটি সেই পেপারের উপর ঢেলে ভাল করে একটি স্তর তৈরি করুন। আর একটি পাত্রে ক্রিম চিজ, কর্নফ্লাওয়ার, চিনি মিশিয়ে নিন। এর মধ্যে ডিম, ম্যাঙ্গো পিউরি এবং লেবুর রস দিয়ে ভাল করে মেশান। মিশ্রণটি কেকের টিনে টেলে দিন। ১৫০ ডিগ্রি তাপমাত্রায় ৪০-৪৫ মিনিট বেক হতে দিন। হয়ে গেলে তা ঠান্ডা হতে দিন। হয়ে গেলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment