সজনে ডাটার তরকারি বানানোর উপকরণ:
আলু
কাঁচালঙ্কা
হলুদ গুঁড়ো
নুন
সজনে ডাটা
ছোলার ডাল
৭কালোজিরে
সরষের তেল
শুকনোলঙ্কা
গোটা জিরে
আদা
মৌরি
টমেটো
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
চিনা বাদাম
৩০০ গ্রাম সজনে ডাটা, ১ টা বড় আলু কেটে ধুঁয়ে নিতে হবে। এরপর একটি মিক্সিং জারে ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে রাখা ১/২ কাপ ছোলার ডাল, ১ টা কাঁচালঙ্কা ও সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে।
তারপর একটি বাটিতে পেস্ট করা ডাল নিয়ে তারমধ্যে সামান্য হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য কালোজিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর কড়াইতে তেল গরম করে ডালের বড়া দিয়ে ভেজে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই টুকরো করে রাখা আলু দিয়ে নুন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।
এরপর কড়াইতে ২ টেবিল চামচ সরষের তেল গরম করে ২ টো শুকনোলঙ্কা, ১/২ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা ১/২ ইঞ্চি আদা, ১ টা টমেটো, ৩ টে কাঁচালঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে।
তারপর ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ২ চিমটি লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
এরপর ৭-৮ টা চিনাবাদাম বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর কেটে রাখা সজনে ডাটা, স্বাদমতো নুন, ভেজে রাখা আলু দিয়ে মিশিয়ে নিতে হবে।
তারপর ৮-১০ মিনিট রান্না করে নেওয়ার পর পরিমাণমতো জল ও ভেজে রাখা ডালের বড়া দিয়ে ভালো করে ফুটিয়ে রান্না করে নিতে হবে।
এরপর ১/২ গোটা জিরে ও মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
তারপর আরও মিনিট তিনেক রান্না করে নিলেই একেবারে তৈরি সজনে ডাটার তরকারি।
.jpeg)
No comments:
Post a Comment