চিড়ে দিয়েই বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 April 2023

চিড়ে দিয়েই বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপি

 


রেসিপির উপকরন ও পদ্ধতি জেনে নিন -

চিড়ে

টক দই

নুন

চিলি ফ্লেক্স

সাদা তিল

ম্যাগি মসলা

আলু সেদ্ধ

ধনেপাতা কুচি

বেসন

ময়দা

সাদা তেল


আগে ১ কাপ চিড়ে নিয়ে ভালো করে ধুঁয়ে নিতে হবে। তারপর ২ চামচ টক দই দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, স্বাদমতো নুন, ১/২ চামচ চিলি ফ্লেক্স, ১/২ চামচ সাদা তিল, ম্যাগি মসলা, ১ টা সেদ্ধ করে স্মাশ করা আলু, ধনেপাতা কুচি, ৪ চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

এরপর একটি ট্রের মধ্যে সাদা তেল দিয়ে ছড়িয়ে নিতে হবে। তারপর ডোটাকে ট্রের মধ্যে সমান করে লাগিয়ে নিতে হবে। এরপর ছুড়িতে তেল লাগিয়ে চৌকো চৌকো শেপ করে কেটে নিতে হবে। তারপর একটি বাটিতে ৪ চামচ ময়দা, নুন, ১/২ চামচ চিলি ফ্লেক্স ও জল দিয়ে একটি স্মুদ ব্যাটার তৈরি করে নিতে হবে।

এরপর ম্যাগিকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপর ময়দার ব্যাটারে ডুবিয়ে গুঁড়ো ম্যাগির মধ্যে কোট করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে গড়ে রাখা জিনিস গুলো দিয়ে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিলেই তৈরি এই রেসিপি।

No comments:

Post a Comment

Post Top Ad