বানানোর পদ্ধতি ও উপকরন জেনে নিন -
নুন
বাটার
ময়দা
নুন
রসুন
চিকেন
লেবুপাতা
অরিগেনো
চিলি ফ্লেক্স
লেবুর খোসা
আদা কুচি
লেবুর রস
পেঁয়াজ
সাদা তেল
বোনলেস চিকেন থেকে বাছাই করে রাখে গরম জলে ফুটিয়ে নিতে হবে।
এরমধ্যে লেবুপাতা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
বোনলেস চিকেনের পিসগুলোকে ঠিক করে কেটে নিতে হবে।
চিকেনের পিসের মধ্যে সাদা তেল, অরিগেনো, চিলি ফ্লেক্স, গ্রেট করা লেবুর খোসা, আদা কুচি, লেবুর রস, নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে।
সস তৈরির জন্য প্যানে বাটার দিয়ে মেল্ট করে নিতে হবে। তারপর ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
৩ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে চিকেনের স্টক দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে।
আরও একটি প্যানে সাদা তেল গরম করে কুচানো রসুন, কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে রান্না করে নিতে হবে। তারপর রান্না করে রাখা সস দিয়ে ফুটিয়ে নিলেই একেবারে তৈরি লেমন চিকেন

No comments:
Post a Comment