নুন
চিনি
হলুদ
ডিম
পটল
পোস্ত
সাদা জিরে
গরমমসলা
কাজুবাদাম
টকদই
কাঁচালঙ্কা
লঙ্কার গুঁড়ো
শাহী গরমমশলা
পেঁয়াজকুচি
আদা বাটা
রসুন বাটা
সরষের তেল
কড়াইতে সরষের তেল গরম করে তাতে কিছুটা নুন, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
সেদ্ধ করে রাখা ৭ টি ডিম দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে।
ডিম ভাজা তেলের মধ্যেই কেটে রাখা পটল, নুন, হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে।
কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে তারমধ্যে জিরে, গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
একেএকে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কাজুবাদাম বাটা, পোস্ত বাটা, টক দই দিয়ে কষিয়ে নিতে হবে।
ভেজে রাখা পটল, ডিম, নুন, দিয়ে ভালো করে মিশিয়ে জল ঢেলে দিতে হবে। তারপর চিনি ও শাহী গরমমসলা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তাহলেই একেবারে তৈরি ডিম পটল।
গরম গরম ভাত হোক বা রুটি দিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment