গরমের এই এই সব্জি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের তরকারি - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 April 2023

গরমের এই এই সব্জি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের তরকারি

 


বানানোর পদ্ধতি ও উপকরণ জেনে নিন:

নুন

টমেটো কুচি

পাঁচফোড়ন

গোটা জিরে

হলুদ গুঁড়ো

আদা বাটা

কাঁচালঙ্কা বাটা

তেজপাতা

শুকনোলঙ্কা

চিনি

সরষের তেল

আলু, পেঁপে, গাজর, সিম, মিষ্টি আলু, বেগুন, সজনে ডাটা, কুমড়ো, সাদা ডাটা

ভাজা জিরে গুঁড়ো



আগে আলু, পেঁপে, গাজর, সিম, মিষ্টি আলু, বেগুন, সজনে ডাটা, কুমড়ো, সাদা ডাটা কেটে নিতে হবে।


 কড়াইতে সরষের তেল গরম করে বড়ি দিয়ে ভেজে তুলে নিতে হবে।


কেটে রাখা আলু, পেঁপে, গাজর, মিষ্টি আলু দিয়ে ভেজে নিতে হবে। এরপর সিম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে।



দু রকমের ডাটা, বেগুন, কুমড়ো, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।



পরিমান মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে।



 টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে।



কড়াইতে সরষের তেল গরম করে পাঁচফোড়ন, গোটা জিরে, তেজপাতা, শুকনোলঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিতে হবে।



ওই সবজি গুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর চিনি ও ভাজা জিরে গুঁড়ো দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলেই একেবারে তৈরি নিরামিষ তরকারি।

No comments:

Post a Comment

Post Top Ad