বানানোর পদ্ধতি ও উপকরণ জেনে নিন -
আলু
নুন
সুজি
সাদা তেল
চিলি ফ্লেক্স
আদা কুচি
গোলমরিচ
জোয়ান
ধনেপাতা কুচি
আগে দুটি আলুকে সেদ্ধ করে স্মাশ করে নিতে হবে। এরপর এরমধ্যে ১/২ কাপ সুজি, ধনেপাতা কুচি, চিলিফ্লেক্স, আদা কুচি, গোলমরিচ, জোয়ান, স্বাদমতো নুন, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে।
অল্প অল্প আটা দিয়ে ডো টাকে মেখে নিতে হবে। তারপর উপর দিয়ে সাদা তেল দিয়ে ২০ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে।
ঢাকনা খুলে ওই মেখে রাখা ডো থেকে কিছুটা মিশ্রন নিয়ে বেলে নিতে হবে।
কড়াইতে সাদা তেল গরম করে উল্টে পাল্টে ভেজে নিলেই একেবারে তৈরি সুজি ও আলুর দারুন টেস্টি জলখাবার এবং নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

No comments:
Post a Comment