এভাবে বানিয়ে নিন সুস্বাদু চিংড়ি পোস্ত - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 5 May 2023

এভাবে বানিয়ে নিন সুস্বাদু চিংড়ি পোস্ত

 


এভাবে বানিয়ে নিন সুস্বাদু চিংড়ি পোস্ত 


দীক্ষা দাস, ৫মে: এমন কী কেউ আছেন যার চিংড়ি মাছ খেতে ভালো লাগে না মনে তো হয় এমন কেউ নেই আর যদি থেকেও থাকেন তবে আজকের রেসিপি আপনাদের জন্য কারণ এটি একবার খেলে বার বার খেতে মন চাইবে। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন- 



রান্নার উপকরণ:



নুন

চিনি

ঘি

পোস্ত 

সরষের তেল

হলুদ গুঁড়ো

পেঁয়াজ

আদা

কাঁচালঙ্কা

টমেটো

তেজপাতা

দারুচিনি

এলাচ

লবঙ্গ

লঙ্কার গুঁড়ো

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

গলদা চিংড়ি

কোকোনাট মিল্ক পাউডার

গরমমসলা


গলদা মাছ গুলোকে ভালো করে কেটে ধুঁয়ে নিতে হবে। তারপর নুন, হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে।



 একটি মিক্সিং জারে পেঁয়াজ, আদা, কাঁচালঙ্কা এবং পোস্ত দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।


এরপর কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে হালকা ভেজে নামিয়ে নিতে হবে।



তারপর ওই তেলের মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে নিতে হবে। এরপর পেস্ট করে রাখা মসলা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে।


 টমেটো বাটা, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর কোনোনাট মিল্ক পাউডার জলে গুলে মসলার মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে।



স্বাদমতো চিনি, গরম মসলার গুঁড়ো, চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।



৫ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে চেরা কাঁচালঙ্কা ও ঘি দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একেবারে তৈরি চিংড়ি পোস্ত।

No comments:

Post a Comment

Post Top Ad