এইভাবে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম আলুর ডালনা - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 5 May 2023

এইভাবে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম আলুর ডালনা

 


এইভাবে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম আলুর ডালনা


দীক্ষা দাস, ৫মে: প্রতিদিন একই স্রোজ ডিমের ঝোল খেতে ভালো লাগছে না তাইলে আজই জেনে নিন নতুন স্বাদের ডিম আলুর ডালনাএর রেসিপি। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন-


উপকরন -

টমেটো

কাঁচালঙ্কা

গরম মসলা

সরষের তেল

আদা বাটা

রসুন বাটা

লাল লঙ্কার গুঁড়ো

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

ডিম

আলু

নুন

হলুদ

তেজপাতা

দারুচিনি

এলাচ

লবঙ্গ

সাদা জিরে

পেঁয়াজ কুচি

চিনি

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো



সবার আগে কড়াইতে সরষের তেল গরম করে তাতে নুন ও হলুদ দিয়ে নিতে হবে। এরপর ৮ টা খোসা ছাড়ানো ডিম দিয়ে ভেজে তুলে নিতে হবে।



এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে ভেজে তুলে নিতে হবে।


 ওই তেলের মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরে ফোড়ন দিয়ে নিতে হবে।


 কেটে রাখা পেঁয়াজ কুচি ও সামান্য চিনি দিয়ে ভেজে নিতে হবে। তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।


একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।


 টমেটো পেস্ট দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।


এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা ডিম, চেরা কাঁচালঙ্কা, গরম মসলার গুঁড়ো দিয়ে আবারও মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে। আর তাহলেই একেবারে তৈরি ডিম আলুর ডালনা।

No comments:

Post a Comment

Post Top Ad