বানিয়ে নিন পটেটো অনিয়ন সুইস রোল - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 May 2023

বানিয়ে নিন পটেটো অনিয়ন সুইস রোল

 


বানিয়ে নিন পটেটো অনিয়ন সুইস রোল 


দীক্ষা দাস, ৪মে: রোজ একই স্বাদের খাবার খেতে কারোরই ভালো লাগে না। তাই আজ ঘরোয়া কিছু উপকরণ ও সহজ পদ্ধতি দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি জেনে নিন । তবে দেখে নিন যাক কিভাবে বানাবেন-



উপকরন -


গোলমরিচ গুঁড়ো

ডিম

চিনি

ময়দা

ব্রেড ক্ৰামস

বাটার

সাদা তেল

উপকরণ


আলু

পেঁয়াজ কুচি

ক্যাপসিকাম

চিজ

স্প্রিং অনিয়ন

নুন



আগে ৩ পিস আলুকে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর স্লাইস করে কেটে নিতে হবে।


 কিছুটা জল দিয়ে আলু গুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর স্মাশ করে নিতে হবে।


কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর লাল ক্যাপসিকাম কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।


স্মাশ করে রাখা আলুর মধ্যে পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজা, চিজ, স্প্রিং অনিয়ন, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।


একটি বাটিতে ২ টি ডিম ফাটিয়ে নিতে হবে। এরপর একে একে নুন, চিনি, দুধ, ময়দা, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।


 গ্যাসে প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিতে হবে। এরপর এক হাতা ব্যাটার দিয়ে গোল গোল রুটির আকারে গড়ে নিতে হবে।


মাঝে আলুর পুর দিয়ে মুড়ে নিতে হবে। এরপর আবারও একটি পাত্রে তিনটে ডিম ও নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।


স্টেপ-৮


 ময়দা দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর গড়ে রাখা খাবারটাকে ব্যাটরে ডুবিয়ে ব্রেড ক্ৰামসে কোট করে নিতে হবে।


কড়াইতে বাটার গরম করে তাতে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি এই রেসিপি।

No comments:

Post a Comment

Post Top Ad