বানিয়ে নিন এভাবে সরষে ইলিশ, স্বাদ হবে অপূর্ব
দীক্ষা দাস, ২৯মে: এমন কী কেউ আছেন যার ইলিশ মাছ খেতে ভালো লাগে না মনে তো হয় এমন কেউ নেই আর যদি থেকেও থাকেন তবে আজকের রেসিপি আপনাদের জন্য কারণ এটি একবার খেলে বার বার খেতে মন চাইবে। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-
রান্নার উপকরণ:
নুন
হলুদ গুঁড়ো
চিনি
ইলিশ মাছ
কাঁচালঙ্কা
পোস্ত
সরষের তেল
কালো সরষে
সাদা সরষে
রান্নার প্রনালী:
সবার আগে ৫ পিস ইলিশ মাছকে নুন, হলুদ গুঁড়ো, সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে।
এরপর একটি মিক্সিং জারে বড় কালো সরষে, পোস্ত, সাদা সরষে, কাঁচালঙ্কা, সরষের তেল, জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।
তারপর ওই পেস্টের মধ্যে কিছুটা জল দিয়ে গুলে নিতে হবে। এরপর ছাঁকনির সাহায্যে সরষে ছেঁকে নিন। তাহলে একটি স্মুদ ব্যাটার পাবেন।
এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে সরষের তেল গরম করে হলুদ গুঁড়ো দিয়ে দিন। তারপর পেস্ট করে রাখা মসলা নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার গ্রেভি ফুটে এলে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ দিয়ে মিনিট ১৫ মিনিট রান্না করে নিন।
এরপর উপর দিয়ে কাঁচালঙ্কা ও খানিকটা জল ও চিনি দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করে নিন। তাহলেই একেবারে তৈরি সরষে ইলিশ।
তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

No comments:
Post a Comment