সন্ধ্যের হালকা খিদে মেটানোর জন্য বানিয়ে নিন পাউরুটির পকোড়া - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 June 2023

সন্ধ্যের হালকা খিদে মেটানোর জন্য বানিয়ে নিন পাউরুটির পকোড়া

 


 সন্ধ্যের হালকা খিদে মেটানোর জন্য বানিয়ে নিন পাউরুটির পকোড়া


দিক্সা দাস,২৭জুন: সন্ধ্যের হালকা খিদে মেটানোর জন্য বাড়িতেই মাত্র ১০ মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি মুচমুচে খাস্তা পাউরুটির পকোড়া বানিয়ে নিতে পারেন? শিখে নিন পাউরুটি-পেঁয়াজের অসাধারণ এই পকোড়া বানানোর রেসিপি।




সন্ধ্যের হালকা খিদে মেটানোর জন্য চাউমিন, এগ রোল কিংবা চপ-সিঙ্গারার দিকে ছোটে আপামর বাঙালি। তবে এখনকার যুগের স্বাস্থ্য সচেতন মানুষেরা প্রতিদিন ফাস্টফুড খেতে চান না। কেমন হবে যদি বাড়িতেই মাত্র ১০ মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি মুচমুচে খাস্তা পাউরুটির পকোড়া বানিয়ে নিতে পারেন? শিখে নিন পাউরুটি-পেঁয়াজের অসাধারণ এই পকোড়া বানানোর রেসিপি।



পাউরুটি পেঁয়াজের মুচমুচে পকোড়া বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ : পাউরুটি, ডিম, পেঁয়াজকুচি, আদা কুচি, কাঁচালঙ্কা কুচি, গোটা জিরে, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা, টমেটো সস, পরিমাণ অনুযায়ী নুন এবং রান্নার জন্য তেল।



পাউরুটি পেঁয়াজের পকোড়া বানানোর পদ্ধতি : প্রথমে একটি পাত্রে চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিন। এবার এর মধ্যে একে একে পরিমাণ অনুসারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা জিরে, কালো জিরে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি খুব ভাল করে মিশিয়ে নিন। হাতের সাহায্যে সমস্ত উপকরণ ভাল করে মেখে নিতে হবে।



এইভাবে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ চাট মশলা ছড়িয়ে দিন। এবার এই পাত্রের মধ্যে একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে নিন। যদি বেশি পরিমাণে তৈরি করেন সে ক্ষেত্রে দুটো ডিম প্রয়োজন হবে। এবার অন্য একটি পাত্রে দুই থেকে তিনটি পাউরুটি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।




এবার হাতের সাহায্যে ভাল করে পাউরুটি চিপে জল ঝরিয়ে নিয়ে সেটা ডিম পেঁয়াজ মশলার মিশ্রণের মধ্যে দিয়ে আবার হাতের সাহায্যে ভাল করে মেখে নিন। এবার হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে নিজের পছন্দমত আকারে পকোড়ার মত করে গড়ে নিন। এবার শুধু ভেজে নেওয়ার পালা।



কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তার মধ্যে এই পকোড়াগুলো দিয়ে লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিন। লালচে এবং মুচমুচে করে ভেজে তুলে নিন গরম গরম পাউরুটি পেঁয়াজের পকোড়া। এবার টমেটো সস কিংবা শুধু শুধুই খেতে পারেন পাউরুটি পেঁয়াজের এই পকোড়া।

No comments:

Post a Comment

Post Top Ad