বাস্তু অনুসারে কোন রং মন্দিরে ব্যবহার করা উচিৎ? - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 June 2023

বাস্তু অনুসারে কোন রং মন্দিরে ব্যবহার করা উচিৎ?

 


বাস্তু অনুসারে কোন রং মন্দিরে ব্যবহার করা উচিৎ?


 দিক্সা দাস,২৭জুন: রং আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। রঙ না থাকলে জীবন যেমন বেরঙিন হয়ে যায় তেমনই আমরা পুজোর ঘরে কিছু বিশেষ রঙের প্রয়োজন হয়। পূজো করার সময় মাত্র কয়েকটি রঙ ব্যবহার করা হয়।আসুন জেনে নেওয়া যাক বাস্তু অনুসারে কোন রং পূজোয় ব্যবহার করা ঠিক?


 লাল রং:

 জ্যোতিষ শাস্ত্র অনুসারে লাল রংকে অত্যন্ত শুভ বলে বলা হয়। এই রঙটি সৌভাগ্য, সাহস, উদ্যম ইত্যাদির প্রতীক হিসেবে পরিচিত। এই রঙ ব্যবহার করলে ঘরে সমৃদ্ধি থাকে এবং আর্থিকদিক দিয়ে উন্নতি হয়। 


 হলুদ রং:

 হিন্দু ধর্মে হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। পূজোপাশাপাশি যেকোনও শুভ কাজে হলুদ রং বেশি ব্যবহার করা হয়। হলুদ রঙ সূর্যের ইতিবাচক শক্তি নির্দেশ করে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই রঙ ব্যবহার করলে বৃহস্পতি প্রসন্ন হয়।


সাদা রঙ:

 প্রাচীনকাল থেকেই পূজোর সময় সাদা রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি রাহুকে শান্ত রাখতেও সাহায্য করে। এই রঙ বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার প্রতীক হিসাবে বিবেচিত হয়। এই রং ব্যবহারে ঘরে পজিটিভিটি আসে।


 সবুজ রং:

 জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই রংটিকে খুবই শুভ বলে মনে করা হয়।বুধ গ্রহ এই রঙের প্রতীক। আয়ুর্বেদেও সবুজ রঙের গুরুত্ব বলা হয়েছে। এটি অনেক ধরনের রোগ নিরাময় করে।


 জীবনের পাশাপাশি সবুজ রঙকে প্রকৃতি ও সম্প্রীতির প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। এই রঙ শক্তি জোগায় এবং ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে।

No comments:

Post a Comment

Post Top Ad