সুস্বাদু এই জলখাবার বানিয়ে নিন মাত্র ১০ মিনিটে, সবাই হাত চেটে খাবে - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 June 2023

সুস্বাদু এই জলখাবার বানিয়ে নিন মাত্র ১০ মিনিটে, সবাই হাত চেটে খাবে

 


 সুস্বাদু এই জলখাবার বানিয়ে নিন মাত্র ১০ মিনিটে, সবাই হাত চেটে খাবে


দিক্সা দাস, ১০জুন: নতুন দিন শুরু হলেই নতুন খাবারের জন্য মনটা কেমন করে সবার এই কথা নতুন শোনা নয়। আজ তাই ঘরে থাকা জিনিস দিয়ে অসাধারণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপিটি জেনে নিন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন। তাই আজকের এই প্রতিবেদনে রইল খুব আলু, ডিম এবং গাজর দিয়ে একটা দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের রেসিপি। চট করে শিখে নিন রান্নাটা।




এই জলখাবার বানানোর উপকরণ : আলু, গাজর, ডিম, পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি, জিরে এবং ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা, পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, ময়দা, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি।



এই জলখাবার বানানোর প্রণালী : প্রথমে আলু এবং গাজর একসঙ্গে ভাল করে ধুয়ে গ্রেট করে জল ঝরিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একে একে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা ও চাট মসলা, পরিমাণ মত লবণ, ময়দা, হলুদ গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে একসঙ্গে ভাল করে মেখে নিন।


এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ জল গরম হতে দিন। তারপর এরমধ্যে আলু, গাজর ও ডিমের মিশ্রণ ঢেলে ঢাকার সাহায্যে চারিদিকে সমানভাবে ছড়িয়ে নিন। তারপর ঢাকনা দিয়ে এক পাশ সেদ্ধ করে নিতে হবে। একপিঠ সেদ্ধ হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে নিন। তারপর অন্য পিঠটাও একইভাবে ভেজে নিতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad