মন ভরাবে আলু কর্ন কাটলেটের এই স্বাদ - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 June 2023

মন ভরাবে আলু কর্ন কাটলেটের এই স্বাদ




 মন ভরাবে আলু কর্ন কাটলেটের এই স্বাদ 


দিক্সা দাস,২৮জুন: বর্ষা কাল সন্ধ্যে বেলা চা আর সাথে আলু কর্ন কাটলেটের খাবারে মন ভরিয়ে দেবে। আলু কর্ন কাটলেট তৈরি করা খুবই সহজ। চলুন জেনে নিই বানাবার পদ্ধতি।


 উপকরণ:

২ কাপ সিদ্ধ সুইট কর্ন

২টি সেদ্ধ আলু

১টি পেঁয়াজ কুচি করে কাটা

১কাপ মটরশুটি

১টি কাটা গাজর

 মটর

 কাপ গ্রেট করা বাঁধাকপি

 এক চামচ আদা কুচি

২টি কাঁচা লঙ্কা কাটা

 চাট মসলা

 চা চামচ গরম মসলা

 এক চিমটি হলুদ

 এক চামচ লেবুর রস

 প্রয়োজন অনুযায়ী তেল

 লবন


পদ্ধতি :

 প্রথমে আলু ও সুইট কর্ন সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আলু ও ভুট্টা ম্যাশ করে নিন। এবার আলুতে গ্রেট করা বাঁধাকপি, গাজর, মটরশুটি, সুইট কর্ন এবং মটর দিয়ে ম্যাশ করে নিন।


 এই মিশ্রণে এবার চাট মসলা, কাটা লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো, কাটা ধনে দিয়ে ভাল করে মেশান।


এবার ছোট ছোট টিক্কি বানিয়ে, প্যানে তেল গরম করে টিক্কিগুলো ভেজে নিন। তারপর সবুজ চাটনির সাথে পরিবেশন করুন।


 মিষ্টি ভুট্টার স্বাস্থ্য উপকারিতা:

   সুইট কর্নে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, বি, ই এর মতো পুষ্টি উপাদান রয়েছে। সুইট কর্নে ফাইবার থাকে। এটি পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে কাজ করে। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় শরীরে রক্তের অভাব পূরণ করে।

No comments:

Post a Comment

Post Top Ad