দিনে কোন সময়ে তামার জল পান করা উচিৎ? - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 June 2023

দিনে কোন সময়ে তামার জল পান করা উচিৎ?



 দিনে কোন সময়ে তামার জল পান করা উচিৎ?


 দিক্সা দাস,২৮জুন: তামার পাত্রে রাখা জল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি আমাদের দেশের একটি প্রাচীন ঐতিহ্যের অংশ এবং আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিরও একটি অংশ। তামার পাত্রে রাখা জল দূষিত হলে উপকারের জায়গায় হতে পারে সমস্যা যেমন, লুজ মোশন, পেটে ব্যথা ইত্যাদি। 


  কোন সময়ে তামার জল পান করা উচিৎ, এবং পান করার পদ্ধতি কী? জেনে নেই উত্তর।


 কখন উচিৎ নয় :

 তামার পাত্রে রাখা জল পান করার সাথে সাথেই কখনই খাবার খাওয়া উচিৎ নয়। এমন করলে হজমের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। পেট ব্যথা হতে পারে। তামার পাত্রে রাখা জল খাওয়ার সেরা সময় হল সকালে খালি পেটে। 


 তামার পাত্রে কতক্ষণ জল রাখতে হবে:

  জল একটি তামার পাত্রে ১২ থেকে ৪৮ ঘন্টা রেখে সকালে খালি পেটে পান করুন। সারাদিন তামার পাত্রে জল পান করতে চাইলেও ক্ষতি নেই।

No comments:

Post a Comment

Post Top Ad