বানিয়ে ফেলুন সুস্বাদু ধোকলা এই পদ্ধতিতে একবার খেলে বার বার চেয়ে খাবেন - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 9 June 2023

বানিয়ে ফেলুন সুস্বাদু ধোকলা এই পদ্ধতিতে একবার খেলে বার বার চেয়ে খাবেন

 


বানিয়ে ফেলুন সুস্বাদু ধোকলা এই পদ্ধতিতে একবার খেলে বার বার চেয়ে খাবেন


দিক্সা দাস, ৯জুন: আমরা সবাই জানি এই খুবই জনপ্রিয় একটি খাবার যার নাম হল ধোকলা। কম-বেশি আমরা সকলেই স্ট্রিট ফুডের দোকান থেকে এই খাবারটি খেয়ে থাকি প্রায়ই। তবে, আজ আপনাদের বাড়িয়েই কিভাবে এই ধোকলা বানিয়ে ফেলা যায় তার রেসিপি বলবো। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন।



বেসন

চিনি

হলুদ

নুন

লেবুর রস

অলিভ অয়েল

কারীপাতা

কাঁচালঙ্কা

আদা বাটা

হিং

ইনো

ধনেপাতা কুচি

কালো সরষে

সাদা তেল



সবার প্রথমে একটি বড়ো মিক্সিং বোলো ২ কাপ বেসন, স্বাদমতো চিনি, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন, কাঁচালঙ্কা, আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।



এর পর ১ টেবিল চামচ লেবুর রস, জল, হিং দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।



তার পর একটি প্রেসার কুকারে জল দিয়ে তারমধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে।



এর পর রেস্টে রাখা ব্যাটারের মধ্যে গরম করা সাদা তেল, ইনো দিয়ে আবার ও ভালো করে মিশিয়ে নিতে হবে।


তারপর কেক প্যানে ব্যাটার ঢেলে কুকারে বসিয়ে মিনিট ২০ রেখে দিতে হবে। এরপর নামিয়ে নিতে হবে।


অন্যদিকে ধোকলা ঠান্ডা হতে হতে একটি ফ্রায়িং প্যানে ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে কালো সরষে ও কারীপাতা ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad