সুজি-পাউরুটি-পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই ২টি খাবার
দিক্সা দাস, ৯জুন: সকালের জলখাবার হোক বা সন্ধ্যার টিফিনে চটজলদি কি বানানো যায় সেই নিয়ে রোজ ভাবতে হয় বাড়ির গিন্নিদের। তাই আজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটি টিফিন রেসিপি জেনে নিন চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন।
উপকরন -
পাউরুটি
সুজি
দুধ
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
গাজর কুচি
ক্যাপসিকাম কুচি
লাল লঙ্কার গুঁড়ো
নুন
টকদই
কাঁচালঙ্কা
খাবার সোডা
সাদা তেল
প্রথমেই একটি মিক্সিং জারে পাঁচটা স্লাইস পাউরুটিকে টুকরো টুকরো করে দিয়ে দিতে হবে।
তারপর সুজি, টকদই, কাঁচালঙ্কা, জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।
এরপর ওই ব্যাটারের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর ৫ মিনিট রেস্টে রাখতে হবে। এরপর খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর কড়াইতে সাদা তেল গরম করে ব্যাটারটাকে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর উল্টে পাল্টে ভেজে নিলেই একেবারে তৈরি পাউরুটি দিয়ে অসাধারণ স্বাদের রেসিপি।
আরেকটি রেসিপির উপকরন জেনে নিন।
জানুন এটি বানানোর সহজ উপকরন -
নুন
কনফ্লাওয়ার
চালের গুঁড়ো
হলুদ গুঁড়ো
ধনেপাতা কুচি
চিলিফ্লেক্স
রসুন
চিজ
সাদাতেল
পাউরুটি
আলু
পেঁয়াজ কুচি
লঙ্কা কুচি
জিরে গুঁড়ো
চাটমসলা
এই স্ন্যাক্স বানানোর পদ্ধতি জেনে নিন -
সবার প্রথমে ৪ পিস পাউ রুটি গুলোকে চৌকো চৌকো করে কেটে নিতে হবে ভালো করে।
তারপর অন্যদিকে সেদ্ধ করে স্মাশ করে রাখা আলুর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, চাট মশলা, নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
তারপর অন্য একটি বাটিতে বেসন, কন ফ্লাওয়ার, চালের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, রসুন গ্রেট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর ভালো করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর একেক টুকরো ব্রেডের উপর ভালো করে প্রথমে চিজ, তারপর সেই আলুর মিশ্রন দিয়ে সেট করে নিতে হবে ভালো করে।
তারপর ব্যাটরে ডুবিয়ে তেলে ভেজে নিলেই একে বারে তৈরি আপনার ও সবার পছন্দের অসাধারণ স্বাদের এই দুর্দান্ত স্ন্যাক্স।

No comments:
Post a Comment