পেঁয়াজ-রসুন ছাড়া ঢেঁড়সের নিরামিষ রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2023

পেঁয়াজ-রসুন ছাড়া ঢেঁড়সের নিরামিষ রেসিপি

 


পেঁয়াজ-রসুন ছাড়া ঢেঁড়সের নিরামিষ রেসিপি 


দিক্সা দাস,১৬জুন: বাঙালি হেঁশেলের নিরামিষ রান্নার মধ্যে পেঁয়াজ-রসুনের ব্যবহার চলে না। তবে পেঁয়াজ-রসুন ছাড়াও সাধারণ সবজিতে আনতে পারেন অসাধারণ স্বাদ। ভাত, রুটি বা পরোটা, পাতে যাই থাকুক না কেন সঙ্গে যদি থাকে সর্ষে দিয়ে ঢেঁড়সের পাতুরি তাহলে জমিয়ে হবে খাওয়া-দাওয়া। তাই আর দেরি না করে এক নিমেষে শিখে নিন এই চটজলদি রান্নার রেসিপিটা।



প্রয়োজনীয় উপকরণ : ঢেঁড়স, আলু সেদ্ধ, টমেটো কুচি, সরষে, কাঁচালঙ্কা, শুকনোলঙ্কা, নুন, চিনি, হলুদ, কালোজিরে, রসুন কুচি, পেঁয়াজ কুচি, জিরে বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষের তেল।


রান্নার পদ্ধতি : সবার আগে ৫০০ গ্রাম ঢেঁড়স ভালো করে ধুয়ে কেটে নিন। তারপর আলু সেদ্ধ করে কেটে নিন। ২-৩ টি টমেটো কুচি কুচি করে কেটে নিন। ২ টেবিল চামচ সরষে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখুন।



এবার কড়াইতে ১ টেবিল চামচ তেল গরম করে ঢেঁড়স দিয়ে নুন এবং হলুদ মিশিয়ে ভালো করে ভেজে তুলে নিন। তার পর কড়াইতে আরও কিছুটা তেল গরম করে দুটো শুকনো লঙ্কা, এক চা চামচ কালো জিরে ফোড়ন দিন। তারপর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিন। এরপর কড়াইতে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে।



তারপর ১ চা-চামচ জিরা বাটা, স্বাদমতো নুন, ১ চা-চামচ হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। কড়াইতে কিছুটা জল দিয়ে মশলা আরও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পর সেদ্ধ করে রাখা আলু ও ভেজে রাখার ঢেঁড়স দিয়ে দিন।



এবার একটি মিক্সিং জারে ভিজিয়ে রাখা সরষে, কাঁচালঙ্কা দিয়ে মিহি করে বেটে পেস্ট করে নিন। এই সরষে বাটা কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে ২ কাপ জল দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না হতে দিন। ১ চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে আরও ৫ মিনিট রান্না হতে দিন। তারপর নামিয়ে নিয়ে গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে জমিয়ে খান এই ইউনিক রেসিপি।

No comments:

Post a Comment

Post Top Ad