ডিমের একটি নতুন ধরনের সুস্বাদু রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন একবার - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2023

ডিমের একটি নতুন ধরনের সুস্বাদু রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন একবার

 


ডিমের একটি নতুন ধরনের সুস্বাদু রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন একবার 


 দিক্সা দাস,১৬জুন: বাঙালি বাড়িতে মাছ, মাংসের পাশাপাশি ডিম খাওয়ার চল রয়েছে। প্রায় প্রতিদিনই ডিম দিয়ে তৈরি নানা ধরনের পদ বানানো হয় বাঙালি বাড়িতে। যার মধ্যে সবচেয়ে কমন হল ডিমের কারি, ডানলা। 




ডিমের মৌলি বানানোর উপকরণ: ডিমের মৌলি বানানোর জন্য দরকার হাঁসের ডিম, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, নারকেলের দুধ, লেবুর রস, ধনে পাতা কুচি।




ডিমের মৌলি বানানোর পদ্ধতি: ডিমের মৌলি বানানোর জন্য প্রথমে হাঁসের ডিম নিয়ে নিতে হবে। তারপর এই ডিম ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিতে হবে। ছুরি দিয়ে ডিমের গা চিরে নিতে‌‌ হবে।



এবার এই ডিমগুলো ভালো করে নুন-হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর এই ডিমগুলো কড়াইতে সর্ষের তেল দিয়ে হালকা ভেজে নিতে হবে। এবার আদা, পেঁয়াজ, রসুন, সামান্য জল দিয়ে মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।



তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দু-চামচ ঘি দিয়ে তাতে কাটা পেঁয়াজের স্লাইস দিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা বাটার যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেটা দিয়ে নিতে হবে। তারপর এটা ভালো করে কষিয়ে নিতে হবে।



এবার জিরে গুঁড়ো, নুন আর সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। তারপর এক কাপ নারকেলের দুধ মিশিয়ে নিতে হবে। এবার ডিমগুলো কড়াইতে দিতে হবে। এরপর উপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে গ্যাস বন্ধ করে দেওয়ার পর সামান্য লেবুর রস আর ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করা যেতে পারে এই খাবার।

No comments:

Post a Comment

Post Top Ad