ব্লাড প্রেসারের ওষুধ নিয়মিত খাবার ফলে হতে পারে চরম ক্ষতি
দিক্সা দাস,১৯জুন: রক্তচাপ কমাতে ব্লাড প্রেসারের ঔষধ এক দিকে যেমন কোটি কোটি মানুষের জীবন ও হৃদরোগের আশঙ্কা থেকে রক্ষা করছে তেমনি অন্যদিকে ক্ষতিও করে চলেছে আপনার শরীরে।
নিয়মিতভাবে ব্লাড প্রেসারের ঔষুধ খেলে সেটি ক্রমশ আপনার কিডনির ওপর চাপ ফেলে। কিডনি ঠিক মতন কাজ করার জন্য প্রয়োজন renin cell নামক কোষের যার সাহায্যে renin নামক হরমোন তৈরি হয়ে রক্ত পরিশুদ্ধ করতে সক্ষম হয়। তবে রসায়নিক renin গুলি কিডনির ক্ষতি করতে শুরু করে। আর এর হার বৃদ্ধি পায় যখন রসায়নিকে ব্লাড প্রেসারের ওষুধের মাত্রা বেশি থাকে।
কিন্তু এরপর কি ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া আপনারা ছেড়ে দেবেন? একদমই নয়। যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তারা যদি ব্লাড প্রেসার ওষুধ খাওয়া বন্ধ করে দেন তবে হৃদরোগের পাশাপাশি মৃত্যুর আশঙ্কা ক্রমশ বেড়ে উঠবে। গবেষকদের মতে, ব্লাড প্রেশারের ওষুধ প্রয়োজনমতোই খাওয়া দরকার এর পাশাপাশি কিডনির ও যত্ন নেওয়া একান্তই জরুরী।
.jpeg)
No comments:
Post a Comment