জবা ফুলের পোকা তাড়ানোর সহজ উপায় জেনে নিন
দিক্সা দাস,১৯জুন: অনেক সময় দেখা যায় যতই যত্ন নেওয়া হোক না কেন এই গাছ শিকার হয়ে থাকে পোকার!! তাহলে জেনে নিন জবা গাছকে পোকার হাত থেকে রক্ষা করার কয়েকটি উপায়-
শুধু লাল জবাই নয় দেখা যায় এক্সপেরিমেন্টাল জবাও। লক্ষ্য রাখবেন এইরকম গাছ লালন পালন করতে হলে কোনো কারনে যেন পোকার আক্রমণ না হয় তবে এই গাছকে বাঁচানো অসম্ভব হয়ে উঠবে। সাধারণত এই গাছ ‘মিলিবাগ’ নামক পোকার শিকার হয়ে থাকে। গাছের মাথায় সাদা রঙের ছত্রাক জাতীয় এই পোকা গুলি দূর করতে কিছুটা পরিমাণ জলে শ্যাম্পু বা সাবান গুঁড়ো ভালকরে মিশিয়ে জলটি জবা গাছে ছিটিয়ে দিন। পর পর ৫ দিন আপনারা এই পদ্ধতি প্রয়োগ করুন। এছাড়াও গাছের যে অংশ মিলিবাগ আক্রান্ত সেটি সঙ্গে সঙ্গে কেটে পুরিয়ে দিন।
তবে,খেয়াল রাখবেন অন্য কোন গাছে আপনার হাত থেকে এই পোকা ঝরে না পরে তবে সেই গাছও আক্রান্ত হবে মিলিবাগে।
অনেক সময় নামিদামি ভেষজ ঔষধও গাছকে মৃত্যুর মুখে নিয়ে আসে। তাই অতি সহজে ঘরোয়া উপায়ে জবা গাছেকে পোকার হাত থেকে বাঁচিয়ে তুলুন।
.jpeg)
No comments:
Post a Comment