গরমকালে রোদ-ঘাম থেকে কিবাবে বাঁচিয়ে রাখবেন ত্বককে - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 June 2023

গরমকালে রোদ-ঘাম থেকে কিবাবে বাঁচিয়ে রাখবেন ত্বককে

 


গরমকালে রোদ-ঘাম থেকে কিবাবে বাঁচিয়ে রাখবেন ত্বককে


দিক্সা দাস,৪জুন: সবার আগে ত্বক কী চাইছে সেটা বুঝতে চেষ্টা করুন

এই গরমে ঘাম হওয়া স্বাভাবিক। তাই ঘেমে সব সময়ে মুখ তেলতেলে হয়ে থাকে বলে মুখে আর কিছু মাখার প্রয়োজন নেই এমনটা ভাবা কিন্তু ঠিক নয়। সেখানকার আবহাওয়ায় শরীর থেকে জল শুকিয়ে যেতে পারে। তখন তৈলাক্ত ত্বকও শুষ্ক হয়ে পড়ে। আবার রোদ লেগে ত্বকে স্পর্শকাতরতা বেড়ে যেতে পারে। তাই কোন পরিস্থিতিতে ত্বক কী চাইছে তা বুঝতে চেষ্টা করুন।



সানস্ক্রিন মাখতে ভুলবেন না


দৈনন্দিন জীবনে তো বটেই, ঘুরতে গিয়েও সানস্ক্রিন ব্যবহার করুন। ক্ষতিকর সূর্যরশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখতে সানস্ক্রিন অত্যন্ত জরুরি। শুধু মুখ নয় দেহের যে যে অংশে রোদ লাগতে পারে সেই সব জায়গায় সানস্ক্রিন মাখতে হবে।



পর্যাপ্ত জল খান


ত্বকের আর্দ্রতা যেন হারিয়ে না যায়, সে দিকে খেয়াল রাখুন। তার জন্য বেশি করে জল খান। জেল বেস্‌ড ময়শ্চারাইজ়ার ব্যবহার করুন। ঘুরতে গিয়ে ব্যাগে সব সময় টিস্যু সঙ্গে রাখুন। আধ ঘণ্টা অন্তর অন্তর টিস্যু দিয়ে মুখ ভাল করে মুছে নিন।



ত্বকের যত্ন নিন


বাড়ির বাইরে রয়েছেন বলে প্রতি দিনের যে ত্বকচর্চা, তা বাদ দিলে চলবে না। বিশেষ কিছু না হলেও দিনে দু’বার ‘সিটিএম’ বা ক্লিনজ়িং, টোনিং এবং ময়শ্চারাইজ়িং করা জরুরি।


হালকা পোশাক বাছুন


বেড়াতে গিয়ে বিশেষ আঁটসাঁট পোশাক না পরাই ভাল। ঢিলেঢালা, আরামদায়ক পোশাক পরুন। পোশাক পরে যদি স্বস্তি না পান, তা হলে ঘোরার আনন্দই মাটি হয়ে যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad