ক্যাপসি পনিরের রেসিপি যা খেলে আঙুল চেটে চেটে হয়রান হয়ে যাবেন আপনিও - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 June 2023

ক্যাপসি পনিরের রেসিপি যা খেলে আঙুল চেটে চেটে হয়রান হয়ে যাবেন আপনিও

 


ক্যাপসি পনিরের রেসিপি যা খেলে আঙুল চেটে চেটে হয়রান হয়ে যাবেন আপনিও


দিক্সা দাস, ৪জুন: ক্যাপসিকাম পনির তৈরির উপকরণ -


নিরামিষ ক্যাপসিকাম পনির তৈরির জন্য দরকার পনির, ক্যাপসিকাম, কাজুবাদাম, পোস্ত, চারমগজ, গোটা জিরে, আদা বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি, গরম মশলা গুঁড়ো, ঘি, নুন স্বাদমতো এবং তেল।



ক্যাপসিকাম পনির তৈরির রেসিপি-


 প্রথমে পনির ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে পানিগুলো হালকা করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় অবশ্যই হালকা নুন দিয়ে নিতে হবে।


এবার মিক্সিতে কাজুবাদাম, চারমগজ, ও পোস্ত পেস্ট মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে ফোঁড়ন দিয়ে নিতে হবে। এবার আদা বাটা ও লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।



তারপর ক্যাপসিকাম কুচি গুলো কড়াইতে দিয়ে কয়েক মিনিট নেড়ে নিতে হবে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামন্য চিনি দিয়ে ভাল করে রান্না করে নিতে হবে। তারপর কাজুবাদাম চারমগজ, ও পোস্তর পেস্টটা কড়াইতে দিয়ে নাড়তে হবে।



এবার পরিমান মতো নুন দিয়ে আগে ভেজে রাখা পনিরের টুকরো গুলো কড়াইতে দিয়ে নিতে হবে। পনিরের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমান মতো জল দিয়ে নিতে হবে। তারপর গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন ১ চামচ ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে কয়েক মিনিট রান্না করার পর নামিয়ে নিতে হবে। এভাবেই তৈরী হয়ে যাবে নিরামিষ ক্যাপসিকাম পনিরের এই সুস্বাদু রেসিপি।

No comments:

Post a Comment

Post Top Ad