আত্মবিশ্বাসের অভাব দূর করবে এই টিপস - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 June 2023

আত্মবিশ্বাসের অভাব দূর করবে এই টিপস

 


আত্মবিশ্বাসের অভাব দূর করবে এই টিপস


দিক্সা দাস,২৮জুন: সাফল্য অর্জনের জন্য, আমরা সকলেই কোথাও না কোথাও কঠোর পরিশ্রমে করে থাকি। অনেক সময় পরিশ্রম করেও জীবনে সুখ আসে না। তখন আত্মবিশ্বাস বাঁধা হয়ে দাঁড়ায়। এরই অভাব কাজে বাধা সৃষ্টি করতে পারে, কারণ আত্মবিশ্বাসের অভাবে ভুগে থাকলে এমন ব্যক্তি কোনো কাজই ঠিকমতো করতে পারেন না।  


  বাস্তু প্রতিকার এক্ষেত্রে সাহায্য করতে পারে। কীভাবে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে এই বাস্তু প্রতিকার জেনে নেওয়া যাক।


 বসার ঘরে পরিবর্তন:

  আত্মবিশ্বাসের অভাব দূর করতে বসার ঘরে ছুটে চলা ঘোড়ার ছবি রাখতে হবে। ঘোড়া কঠোর পরিশ্রমের প্রতীক হিসাবে বিবেচিত হয়। বসার ঘরে ঘোড়ার এই ছবি রাখলে ঘরে উপস্থিত নেতিবাচকতা দূর হয়। 


 সূর্য দেবতার পূজো :

 আত্মবিশ্বাস বাড়াতে চাইলে সূর্য দেবের পূজো-অর্চনা, জল দিয়ে তার আশীর্বাদ নেওয়া যায়। সাথে ঘরে উদীয়মান সূর্যের ছবি রাখাও শুভ। খাবার খাওয়ার সময় মুখ যেন পূর্ব দিকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।


 অ্যাকিউরিয়াম:

 বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় বসার ঘরে বা ঘরের অন্যান্য অংশে ফিশ অ্যাকিউরিয়াম রাখা হয়, এটি রাখলে আত্মবিশ্বাসের অভাব দূর করা যায়। বাস্তু অনুসারে, ফিশ অ্যাকিউরিয়াম ঘরে উপস্থিত নেতিবাচকতা দূর করতে কাজ করে। এতে অন্তত দুটি গোল্ডফিশ রাখুন এবং নিয়মিত তাদের খেতে দিন।

No comments:

Post a Comment

Post Top Ad