বাড়ির বাইরে থেকে সারা দিন ডায়েট মেনে চলার পরেও শরীর থাকবে চনমনে, কী করে সম্ভব জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 June 2023

বাড়ির বাইরে থেকে সারা দিন ডায়েট মেনে চলার পরেও শরীর থাকবে চনমনে, কী করে সম্ভব জেনে নিন

 


বাড়ির বাইরে থেকে সারা দিন ডায়েট মেনে চলার পরেও শরীর থাকবে চনমনে, কী করে সম্ভব জেনে নিন 


দিক্সা দাস,১জুন: শরীরের মেদ কমানোর জন্য ডায়েট করতে শুরু করেছেন। তাই তাড়াতাড়ি ফললাভের আশায় খাবারের তালিকা থেকে অর্ধেক জিনিস বাদ দিয়ে দেয় অনেকেই। অনেকে আবার খাবারের পরিমাণও কমিয়ে দেন হুট করে। ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। মাথা ঘোরার সমস্যা, ক্লান্তিও গ্রাস করতে পারে। তবে পুষ্টিবিদেরা বলেন, ডায়েটের কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। সেগুলি মেনে চলা জরুরি।



মিষ্টিজাত খাবার বাদ


ওজন বেড়ে যাওয়ার সঙ্গে চিনি খাওয়ার সম্পর্ক রয়েছে। সরাসরি চিনি খাচ্ছেন না মানেই যে শরীরে শর্করা প্রবেশ করছে না, তা কিন্তু নয়। প্রক্রিয়াজাত খাবার, নরম পানীয়, নানা ধরনের ভাজাভুজিতে চিনির পরিমাণ বেশি। ওজন বেড়ে যাক তা না চাইলে এ ধরনের খাবার খাওয়া বন্ধ করুন।



খাবারের পরিমাণে হ্রাস টানুন


ওজন কমাতে চেয়ে না খেয়ে থাকা বোকামি। বরং সারা দিনে বার বার খান। শুধু নজর রাখুন পরিমাণের উপর। ঘড়ির কাঁটা ধরে খাবার খান। যখন খাচ্ছেন তখন মনোযোগ যেন খাবারের উপরেই থাকে। ভাল করে চিবিয়ে খান। এতে হজম ভাল হবে। আবার ওজনও ঝরবে দ্রুত।



পর্যাপ্ত জল


রোগা হবেন বলে খাবার কম খাচ্ছেন। জল বেশি করে খাচ্ছেন তো? ওজন কমাতে জলের ভূমিকা অকল্পনীয়। সারা দিন উপোস করে থেকেও রোগা হতে পারবেন না, যদি শরীরে জলের ঘাটতি থেকে যায়। তাই বেশি করে জল খান।

No comments:

Post a Comment

Post Top Ad