মেকআপ ছাড়াও চকচক করবেন রোজ
দিক্সা দাস,২০জুন: চোখের তলায় কালি, কালো ঠোঁট থেকে নিষ্প্রাণ ত্বকের সমস্যা ঘরোয়া পদ্ধতিতেই দূর করা সম্ভব। তার জন্য মেনে চলতে হবে কয়েকটি নির্দিষ্ট পদ্ধতি। আজকের এই প্রতিবেদনে রইল মেকআপ ছাড়াই সুন্দর দেখানোর সমস্ত খুঁটিনাটি তথ্য। জেনে নিন ভালো করে।
মুখ পরিষ্কার রাখা : প্রতিদিন ত্বকের সমস্ত ময়লা দূর করে ফেলতে হবে। ফেসওয়াশ দিয়ে অবশ্য বেশি মুখ ধোওয়া উচিত নয় এতে ত্বকে শুষ্কভাব চলে আসে। তাই কেবল ঠান্ডা জলে দিনে বেশ কয়েকবার মুখ ধুয়ে ফেলতে হবে। এছাড়া দিনে কেবল একবার ফেসওয়াশ লাগানো যেতে পারে।
ময়েশ্চারাইজিং : বছরের যে কোনও ঋতুতেই ত্বকে ময়েশ্চারাইজার লাগানো খুবই জরুরী। ত্বকের আর্দ্রতা হারিয়ে গেলে লাবণ্য কমে যাবে। তাই ঠান্ডা জলে মুখ পরিষ্কার করার পরপরই ময়েশ্চারাইজার লাগাতে হবে।
ফেসপ্যাক : মেকআপ করার সময় না থাকলে প্রতিদিন নিয়ম করে দুই মিনিট মুখ স্ক্রাবিং করে নিতে পারেন। গরম জলের মধ্যে কিছুটা চিনি, লেবু এবং মধু মিশিয়ে পাতলা কাপড়ের টুকরো নিয়ে মুখের মধ্যে ঘষে নিন। আপনি চাইলে এটা দিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।
সানস্ক্রিন : মুখে কিছু ব্যবহার করুন আর না করুন সানস্ক্রিন অবশ্যই মাখা উচিত। বিশেষ করে রোদে বেরোনোর আগে সকলকেই সানস্ক্রিন মাখতে হবে। কারণ সূর্যের কড়া রোদ ত্বকে অকাল বার্ধক্যের ছাপ ফেলে দেয়।
আই ব্রো : মুখের সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে আপনার ভুরুর উপরে। তাই চটজলদি নিজেকে সুন্দর দেখাতে ভুরু দুটিকে সুন্দর করে সাজিয়ে তুলুন অর্থাৎ হাইলাইট করুন।
ঠোঁটের যত্ন : ঠোঁট আকর্ষণীয় হলে দেখতে এমনিতেই সুন্দর লাগে। ঠোঁটের সৌন্দর্যের জন্য অলিভ অয়েলের মধ্যে চিনি মিশিয়ে ব্রাশের সাহায্যে হালকা করে ঠোঁটের উপর ঘষুন। এতে ঠোঁটের মধ্যে রক্ত চলাচল বাড়ে এবং ঠোঁট এমনিতেই গোলাপি দেখায়।
.jpeg)
No comments:
Post a Comment