কেন এক বাটি ডাল রোজ খাওয়া উচিৎ? - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 June 2023

কেন এক বাটি ডাল রোজ খাওয়া উচিৎ?

 



কেন এক বাটি ডাল রোজ খাওয়া উচিৎ?


দিক্সা দাস,২৮জুন: গরম গরম ভাতের পাতে ডাল, ভাজা, বড়া, বা আচার সবেতেই জমে যায়। সমস্ত ডাল স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু কিছু ডাল যদি ঋতু অনুযায়ী খাওয়া হয়, তাহলে এর উপকারিতা দ্বিগুণ হয়ে যায়। যেমন, বর্ষাকালে বিউলির ডাল খাওয়া এড়িয়ে চলতে হবে। বিউলির ডাল বেশ ভারী। আর বর্ষাকালে কম খাওয়া উচিৎ , তবে মুগ এবং মুসুর ডালকে চিরসবুজ ডাল বলা হয়। যেকোনও মৌসুমেই খেতে পারেন।


মেশানো ডাল:

 মুগ-মসুর মেশানো ডাল সব মৌসুমেই উপকারী।

   বিশেষ করে বর্ষায় এই মিশ্র ডাল পেটের জন্য খুবই উপকারী। বর্ষাকালে আমাদের পরিপাকতন্ত্র খুবই দুর্বল হয়ে পড়ে। তাই বর্ষা মৌসুমে এই দুটি ডাল একসঙ্গে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।


মুগ ডাল প্রোটিন সমৃদ্ধ:

 যদিও সব ডালই প্রোটিনের ভালো উৎস। এ ছাড়া প্রোটিন আমাদের চুল, নখ ও শরীরে নতুন কোষ তৈরির কাজ করে। তাই বলা হয় প্রতিদিন এক বাটি ডাল খেতে হবে। মসুর ডালের ডালও আপনার শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে। তাই প্রতিদিন না হলেও সপ্তাহে ৪-৫ দিন মুগ ও মসুর ডাল মিশিয়ে খান।  


 সুগার ও হৃদরোগ :

  মসুর ডাল খেলে শরীরে কোলেস্টেরল তো কমেই, ডায়াবেটিসের ঝুঁকিও কমে। মুগ মসুর ডাল কম চর্বির ভালো উৎস, যা খেলে হৃদরোগ দূরে থাকে।  


 এ ছাড়া মুগের ডালে প্রচুর পরিমাণে আয়রন এবং জিঙ্ক থাকে, শরীরে রক্ত বাড়াতেও কাজ করে। পেশী সুস্থ রাখে।

No comments:

Post a Comment

Post Top Ad