মুখরোচক ছোলার ডালের কাবাব - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 June 2023

মুখরোচক ছোলার ডালের কাবাব

 



মুখরোচক ছোলার ডালের কাবাব


দিক্সা দাস,২৮জুন: স্বাস্থ্যকর এবং সুস্বাদু ছোলার ডাল কাবাব সহজেই ঘরে তৈরি করা যায়। জেনে নেওয়া যাক বানানোর পদ্ধতি। 


 উপাদান:

৩০০ গ্রাম ছোলার ডাল

 ১ চা চামচ গরম মসলা গুঁড়ো 

 ১ মুঠো ধনে পাতা

 ৩টি কাঁচা লঙ্কা 

 ১কাপ পরিশোধিত তেল

 ১কাপ আলু

 ২ চা চামচ চাট মসলা

 ৪ টেবিল চামচ ব্রেড ক্রাম্বস

 ২ টেবিল চামচ লেবুর রস

 প্রয়োজন মতো কালো গোলমরিচ গুঁড়ো 

 লবন


 রেসিপি:


 ছোলার ডাল সারারাত ভিজিয়ে রাখুন। এবার পরের দিন সকালে একে পিষে পেস্ট বানিয়ে নিন। এতে সেদ্ধ আলু, চাট মশলা, লেবুর রস এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিন।


মাখার পর এর থেকে ছোট ছোট বল বানিয়ে হাল্কা করে চেপে কাবাবের আকারে তৈরি করে, কাবাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিন।


 এবার প্যানে তেল বা ঘি দিয়ে গরম করে কাবাবগুলো দিয়ে ভালো করে ভেজে নিন। গ্রিন মিন্ট চাটনি বা লাল সসের সাথে পরিবেশন করতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad