চুলের যত্নে ব্যবহার করুন এই তেল - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 June 2023

চুলের যত্নে ব্যবহার করুন এই তেল

 


চুলের যত্নে ব্যবহার করুন এই তেল


দিক্সা দাস,২০জুন: সব ঋতুতেই চুলের যত্ন না নিলে চুলের সমস্যা দেখা দেয়। তাই চুল ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তাছাড়া চুলের যত্ন নেওয়ার জন্য আয়ুর্বেদিক উপায়ও ব্যবহার করতে পারেন। আয়ুর্বেদিক উপায় চুলের যত্ন নেওয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল এই প্রতিবেদনে।



আমলকির হেয়ার প্যাক: আমলকিতে মধ্যে ভিটামিন সি এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড আছে যা চুলের ফলিকলকে মজবুত করে, চুল পড়ার সমস্যা দূর করে এবং চুলের অকাল পক্কতার সমস্যা দূর করতে দারুণ কার্যকর।



এছাড়াও, আমলকির মধ্যে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, গ্যালিক অ্যাসিড ও ক্যারোটিন রয়েছে, যা রক্ত সঞ্চালন নিয়ন্ত্রনে রাখে এবং চুল পড়ার সমস্যা দূর করে। তাই আমলকির হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের সব সমস্যা দূর হবে।



শিকাকাইয়ের তেল: ভিটামিন এ, সি, কে এবং ডি রয়েছে শিকাকাইয়ের মধ্যে। তাই শিকাকাই চুল ও স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য করে। শিকাকাইয়ের তেল বানানোর জন্য এই শিকাকাই রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। এরপর নারকেল তেলে ২ চামচ শিকাকাই গুঁড়ো মিশিয়ে নিয়ে সেই তেলের জারটা অন্ধকার জায়গায় রেখে দিতে হবে। এই তেল দিয়ে সপ্তাহে দু’বার স্ক্যাল্প ও চুলে মালিশ করলে উপকার পাওয়া যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad