গ্ল্যামার ধরে রাখতে আজ থেকে ত্বকে শুধু লাগান এই একটি জিনিস
দিক্সা দাস,২০জুন: ত্বক ভাল রাখতে টক দই মাখার নিয়ম রয়েছে। বহুকাল ধরেই এই নিয়ম মেনে ত্বকের পরিচর্যা করছেন বহু মানুষ। আজকের যুগে ঘন ঘন সালোঁয় গিয়ে রূপচর্চা করেন বহু মানুষ। কিন্তু সালোঁয় না গিয়ে বাড়িতে টক দই মাখালেও ত্বকের সব সমস্যার সমাধান পাওয়া যাবে। এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে টক দই মাখলে ত্বকের কোন কোন সমস্যার সমাধান পাওয়া সম্ভব।
ত্বকে র্যাশ বেরোনোর ভয় নেই: ত্বক বেশি সেনসিটিভ হলে সেখানে অন্য কোনও স্ক্রিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা সম্ভব হয় না। বিশেষ করে যদি সেই প্রোডাক্টের সঙ্গে যদি রাসায়নিক কোনও দ্রব্য মিশ্রিত থাকে যার ফলে ত্বকে র্যাশ হতে পারে। তবে টক দই ব্যবহার করলে কোনও সমস্যার দেখা দেবে না।
ব্যাকটেরিয়া প্রকোপ কমায়: মুখে টক দই মাখলে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড’ নামক একটি যৌগ্যের উৎপাদন বেড়ে যায়। এই যৌগ ব্রণ সৃষ্টি করে এমন ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে। যার ত্বকে ব্রণ হয় না।
ত্বকের আর্দ্রতা বজায় রাখে: ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে টক দই। ময়েশ্চারাইজার মাখলে আদ্রতা বেড়ে যায়। কিন্তু তার চেয়ে ভাল টক দই মাখা তাহলে ত্বকের আর্দ্রতা চলে যাবে না। এর ফলে ত্বক সতেজ থাকবে।
ত্বকের জেল্লা ফেরায়: বাড়ি ফিরে কোনও অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে যেতে হবে। কিন্তু ত্বকের অবস্থা এতটাই খারাপ যে কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু এই সমস্যার সমাধান রয়েছে টক দইতে। কারণ টক দই মাখলে ত্বকের জেল্লা আবার ফিরে আসবে।
ত্বকের তারুণ্য বজায় রাখে: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বিভিন্ন ধরনের দাগ, ছোপ দেখা যায়। কিন্তু টক দইতে রয়েছে ‘ল্যাকটিক অ্যাসিড’ যা ত্বকের দাগ, ছোপ দূর করতে সাহায্য করে।
.jpeg)
No comments:
Post a Comment