সুন্দর চুল আর ত্বকের জন্য এই পানীয় পান করেন সারা
দিক্সা দাস,২০জুন: বর্তমান সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে বহু প্রতিভাবান অভিনেত্রীরা। যারা নিজেদের অভিনয় ক্ষমতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তার পাশাপাশি তাদের সৌন্দর্য মুগ্ধ করেছে বহু দর্শককে। কিন্তু এই সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখার জন্য অনেক নিয়ম মেনে চলতে হয় তাদের। প্রতিদিন এই কঠোর পরিশ্রম করার ফলেই নিজেরা সুস্থ থাকেন।
বলিউডের এমনি এক জনপ্রিয় অভিনেত্রী হলেন সারা আলি খান। নিজের ত্বকের জেল্লা ও সুস্থ শরীরের জন্য নিয়মিত জিমে গিয়ে এক্সারসাইজ করেন তিনি। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললেই দেখা যায় যে তিনি নানা ধরনের ছবি ও ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায়, ফিটনেস নিয়ে কতটা সচেতন তিনি। এক্সারসাইজ ও জিম করার সময়ের বিভিন্ন পোস্ট শেয়ার করেন তিনি।
বলিউডের এই অপূর্ব সুন্দরীর ফিটনেস রহস্য কী বা কীভাবে নিজের ত্বকের জেল্লা ধরে রেখেছেন তিনি সেই রহস্য সকলের জানতে চান। একটি সাক্ষাৎকারে তার এই সুস্থ থাকার রহস্য জানিয়েছেন অভিনেত্রী। প্রতিদিন সকাল বেলা খালি পেটে একটি বিশেষ পানীয় পান করেন তিনি। যেটা তৈরি হলুদ এবং পালংয়ের মিশ্রণে।
মিশ্রণ তৈরির উপকরণ:
এই মিশ্রণ তৈরির জন্য জল লাগবে, হলুদ গুঁড়ো লাগবে ও এক মুঠো পালং শাক লাগবে এক মুঠো মতো। মাত্র এই কয়েকটি উপকরণ থাকলেই যে কেউ বাড়িতেই বানিয়ে নিতে পারে এই মিশ্রণ।
এই মিশ্রণ তৈরির পদ্ধতি:
প্রথমে জল গরম করে নিতে হবে, তারপর পালং শাক ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর আঁচ কমিয়ে সেই গরম জলে গুঁড়ো হলুদ মিশিয়ে নিতে হবে। এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।
.jpeg)
No comments:
Post a Comment