কোনও ফেসপ্যাক নয়, ফল করবে বলিরেখা দূর - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 July 2023

কোনও ফেসপ্যাক নয়, ফল করবে বলিরেখা দূর

 


কোনও ফেসপ্যাক নয়, ফল করবে বলিরেখা দূর


দিক্সা দাস,১ জুলাই:  বলিরেখার সমস্যা বেশ সাধারণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধুলো, মাটি, দূষণের কারণে মুখে বলিরেখা ও সূক্ষ্ম রেখার সমস্যা দেখা দেয়। অনেক ধরনের সৌন্দর্য পণ্য থাকলেও এগুলো ত্বকের ক্ষতি করে ফেলে। তাই প্রাকৃতিক উপায়ে বলিরেখা কমানোর চেষ্টা করা উচিৎ। ডায়েটে কিছু ফল যোগ করা দরকার। চলুন জেনে নেই ঘরোয়া উপায়ে মুখের বলিরেখা কীভাবে দূর করা যাবে? 


 পেঁপে:

 পেঁপে একটি দুর্দান্ত বার্ধক্য বিরোধী ফল এতে প্যাপেইন নামক একটি এনজাইম ও অনেক ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়। এটি ত্বকের প্রদাহ ও বলিরেখা কমায়। তাই মুখের বলিরেখা সমস্যা মেটাতে অবশ্যই ডায়েটে পেঁপে রাখতে হবে।


 জাম :

 জাম অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট গুণে সমৃদ্ধ। এটি ত্বকের কোষ মেরামত করে। এছাড়া জামে ভিটামিন এ এবং সি পাওয়া যায়। যা ত্বক সুস্থ রাখতে কার্যকরী হতে পারে। 


 ডালিম:

 ডালিম বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করতে পারে। এটি ত্বকে উপস্থিত কোলাজেনকে সূক্ষ্ম রেখা এবং বলিরেখার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

No comments:

Post a Comment

Post Top Ad