২ মিনিটেই দূর হবে বর্ষায় জামা-কাপড়ের দুর্গন্ধ - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 July 2023

২ মিনিটেই দূর হবে বর্ষায় জামা-কাপড়ের দুর্গন্ধ

 



২ মিনিটেই দূর হবে বর্ষায় জামা-কাপড়ের দুর্গন্ধ


দিক্সা দাস, ৪ জুলাই: বর্ষাকালে জামাকাপড় শুকানো খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। ‌একটানা কিংবা থেমে থেমে বৃষ্টি হলে খোলামেলা জায়গার বদলে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে পোশাক শুকাতে হয়। বর্ষায় ভাল করে জামাকাপড় শুকায় না বলে একটা স্যাঁতসেঁতে ভাব হয়ে থাকে। এতে জামাকাপড়ে দুর্গন্ধ হয় আবার ছত্রাকও হানা দেয়।



তবে ঘরোয়া কিছু উপায় মেনে চললে বর্ষাকালেও জামাকাপড়ে দুর্গন্ধ এড়ানো সম্ভব। এসব কৌশল অনুসরণ করলে কাপড় দ্রুত শুকিয়ে যাবে। সেই সঙ্গে জীবাণুর হাত থেকেও দূরে রাখা যাবে পোশাক। জেনে নিন সেই কৌশল গুলো।


 বর্ষাকালে বৃষ্টির কারণে কোনও না কোনও ভাবে জামাকাপড়ে কাদার দাগ লেগেই যায়। যার জন্য আমাদের সেই জামাকাপড় গুলো কাঁচতে হয়। কিন্তু বর্ষায় ঘরে বেশি জায়গা না থাকলে জামাকাপড় শুকোতে সমস্যা হতে পারে। তাই না কাচলেও পোশাকের যে অংশে কাদার দাগ লেগেছে, ডিটারজেন্ট দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে নিতে পারেন।



 বৃষ্টিতে ভিজে বাড়িতে এলে প্রথমেই পোশাক ধুয়ে ফেলুন। আর সেই পোশাক ধোয়ার সময় অবশ্যয় ব্যবহার করতে হবে লেবু। জামাকাপড়ের গন্ধ দূর করতে লেবু খুব কার্যকর। এছাড়াও লেবু দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করতে সাহায্য করে।


অনেকেই সময়ের অভাবে সব ময়লা জামাকাপড় এক জায়গায় জমা করে রাখেন সপ্তাহান্তে ধোবেন বলে। এ ভাবে জামাকাপড় রাখলে বর্ষাকালে স্যাঁতসেঁতে গন্ধ বেরোয়। চেষ্টা করুন অল্প অল্প করে সব জামাকাপড় কেচে নেওয়ার। তা যদি সম্ভব না হয়, তা হলে এক জায়গায় ফেলে না রেখে দড়িতে টাঙিয়ে রাখুন।



কাপড় হাল্কা স্যাঁতস্যাঁতে থাকলে ইস্ত্রি করে নিন। এতে জামাকাপড় শুকিয়ে যাবে দ্রুত। জীবাণুনাশও হবে। তবে সে ক্ষেত্রে ইস্ত্রির তাপমাত্রা বেশি বাড়াবেন না । এক বার গরম হয়ে যাওয়ার পর প্লাগ ইনের সুইচ অফ করে তার পর ভিজে জামাকাপড় আয়রনিং করবেন।



তবে জামাকাপড় কাচার আগে সেগুলি বেশ কিছু ক্ষণ সাবান জলে ডুবিয়ে রাখতে হবে। সাবানজলে ডুবিয়ে রাখলে জামাকাপড়ের ময়লা নরম হয়ে সহজেই উঠে আসে। তবে ফেব্রিকের কাজ থাকলে সাবান জলে রেখে দিলে তা নষ্ট হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে হালকা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad