এই ছোট্ট কাজ করলে চাল-ডাল, আটা, ময়দায় পোকা থাকবে না - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 July 2023

এই ছোট্ট কাজ করলে চাল-ডাল, আটা, ময়দায় পোকা থাকবে না

 


এই ছোট্ট কাজ করলে চাল-ডাল, আটা, ময়দায় পোকা থাকবে না


দিক্সা দাস, ৪ জুলাই: বাঙালি মধ্যবিত্ত পরিবারে মাসে একবার সারা মাসের খাবার বা রেশন কিনে নেওয়ার চল রয়েছে। যাতে বার বার বাজারে না যেতে হয় সেই কারণে এমন করা হয়। কিন্তু সমস্যাটি হল নষ্ট হয়ে যাওয়ার। বিশেষ করে আটা-ময়দা জাতীয় খাবার এভাবে সংরক্ষণ করা সত্যিই খুব কঠিন।



কারণ আমরা মাঝে মধ্যেই দেখি আটা-ময়দা এভাবে রাখার ফলে আটা-ময়দার মধ্যে পোকা ধরে যায়। তাই এই সময় আটা-ময়দা আর খাওয়ার মতো অবস্থায় থাকে না। এই কম করে আটা-ময়দা নিয়ে আসার কথা বলা হয় বাড়ি থেকে।



কিন্তু এখন চাইলে বেশি পরিমাণে আটা-ময়দাও নিয়ে আসা যায়। কারণ খুব সহজেই বাড়িতে সংরক্ষণ করা যায় আটা ময়দা। তবে এর জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।



বাড়িতে আটা-ময়দা সংরক্ষণ করার পদ্ধতি : আটা-ময়দা প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। কিন্তু বেশিদিন রেখে দিলে নষ্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আবার পোকা ধরেও যায় অনেক সময়। তবে এই সমস্যা এড়িয়ে চলার উপায় রয়েছে।





এর জন্য আমাদের আটা-ময়দা একটা কৌটোতে রেখে তাতে নুন দিয়ে রেখে‌ দিতে হবে। কিন্তু এই আটা-ময়দা যখন বের করতে হবে তখন‌ অবশ্যই শুকনো‌ চামচ ব্যবহার করতে হবে। এই আটা-ময়দার কৌটোর মধ্যে কয়েকটি শুকনো লঙ্কা ফেলে রাখতে হবে। তাহলে পোকা হবে‌ না।





তবে মনে‌ রাখতে হবে‌ যে‌ কখনও প্ল্যাস্টিকের ব্যাগে‌ আটা-ময়দা রাখা উচিত নয়। এছাড়াও যে কোটোতে ঐ আটা-ময়দা‌ রাখা হয়েছে সেই কৌটোটিতে আটা-ময়দা রাখার পর সেটিকে‌ গরম করে‌ নেওয়ার জন্য জন্য ঐ কৌটোটি প্রতিদিন রোদে দিলে ঠিক থাকবে আটা-ময়দা।

No comments:

Post a Comment

Post Top Ad