ঋতুস্রাবের সময় বিপদ ডেকে আনে যে খাবারগুলো - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 July 2023

ঋতুস্রাবের সময় বিপদ ডেকে আনে যে খাবারগুলো


ঋতুস্রাবের সময় বিপদ ডেকে আনে যে খাবারগুলো 



লাইফস্টাইল ডেস্ক: পিরিয়ড বা ঋতুস্রাবের সময় মহিলারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, যেমন পায়ে ব্যথা, খিঁচুনি, ক্লান্তি, মাথাব্যথা, দুর্বলতা, অলসতা, বিরক্তি এবং হজমের সমস্যা। এই সময় মহিলারা অনেক শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তাই মাসিকের সময় মহিলাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

মাসিকের সময় স্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিৎ; প্রচুর পরিমাণে সবুজ শাক, গোটা শস্য, ফল, কলা, দই, স্যামন, বাদাম এবং বীজ খান। এগুলি মাসিকের ব্যথা, ক্র্যাম্প, অস্বস্তি ইত্যাদি থেকে মুক্তি দিতে সাহায্য করবে। কিন্তু মাসিকের সময় যে খাবারগুলো অস্বস্তি বাড়াতে পারে তা জানাও খুবই জরুরি। পিরিয়ডের সময় নিম্নলিখিত খাবারগুলি এড়িয়ে চলুন-


১. ক্যাফেইন এড়িয়ে চলুন

মাসিকের সময় ক্যাফেইন সীমিত করা উচিৎ। যদিও ক্যাফেইন মাসিকের উপর সরাসরি কোন প্রভাব ফেলে না।

তবে, কখনও কখনও এটি অতিরিক্ত প্রস্রাব বা মাথাব্যথার কারণ হতে পারে। পিরিয়ডের সময় অতিরিক্ত কফি পান করলে জলশূন্যতাও হতে পারে। এটি মাসিকের অস্বস্তিও বাড়াতে পারে, যেমন ব্যথা, ক্র্যাম্প, অস্বস্তি ইত্যাদি। মনে রাখবেন, অনেক কোমল পানীয়তেও ক্যাফেইন থাকে।


২. অ্যালকোহল পান এড়িয়ে চলুন

মাসিকের সময় অ্যালকোহল পান করলে সমস্যা বাড়তে পারে। সেজন্য এটি এড়িয়ে চলা উচিৎ। পিরিয়ডের সময় অ্যালকোহল পান করলে তলপেট ফুলে যেতে পারে। এতে অনিয়মিত মাসিক হতে পারে এবং শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এটি মাসিকের ক্র্যাম্পও বাড়িয়ে দিতে পারে। অ্যালকোহল পান করার পরিবর্তে, আপনি নারকেল জল বা লস্যি পান করতে পারেন।


 ৩. উচ্চ চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন

পিরিয়ডের সময় মেজাজের পরিবর্তন হয়। আর তাই অনেকেই এই সময়ে বেশি করে পিৎজা, বার্গার, তেলেভাজা, চিপস, চানাচুর খান। কিন্তু এটা ঠিক নয়। এই সময় শরীর এমনিতেই দুর্বল। হজমেও প্রভাব পড়ে। তাই মাসিকের সময় ভারী, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন বরং সুস্বাদু কিন্তু স্বাস্থ্যকর খাবার যেমন মসুর ডালের স্যুপ, গ্রিলড-তন্দুরি চিকেন, অল্প তেলে ভাজা মাছ, চিকেন স্টু খান।


৪. দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলুন

মাসের এই কয়েকদিন দুধ জাতীয় খাবার পরিহার করুন। দুধ, পনির এবং ক্রিম হজমের সমস্যার কারণ হতে পারে। এগুলো মাসিকের সময় ক্র্যাম্পের ঝুঁকি বাড়ায়।


  ৫. অতিরিক্ত লবণ খাওয়া এড়িয়ে চলুন

ফাস্টফুড, ভাজা জিনিস ইত্যাদিতে লবণের পরিমাণ বেশি থাকে। এগুলো পেট ফাঁপা, অলসতা, ডিহাইড্রেশন বাড়াতে পারে। তাই এই সময় লবণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন।


  ৬. লাল মাংস এড়িয়ে চলুন

লাল মাংসে অ্যাসিড থাকে যা প্রোস্টেট গ্রন্থিকে অতিরিক্ত সক্রিয় করতে পারে। এতে পিরিয়ডের ব্যথা বাড়তে পারে। তাই এই দিনগুলোতে বাড়িতে মাটনের বদলে চিকেন স্যুপ খান।


  

No comments:

Post a Comment

Post Top Ad