ফলের খোসার গুণ জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 July 2023

ফলের খোসার গুণ জেনে নিন

 


ফলের খোসার গুণ জেনে নিন


দিক্সা দাস, ২৩ জুলাই: সুস্বাস্থ্যের জন্য ফল ও সব্জির গুণাগুণ আমরা সকলেই জানি। সব বাড়িতেই প্রতি দিন কোনও না কোনও সব্জি রান্না হয়। ফলও আমাদের নিয়মিত খাদ্যতালিকায় থাকেই। রান্নার পর সব্জি ও ফলের খোসা ফেলে দেন? এই খোসাও কিন্তু দারুণ উপকারী। সুস্বাস্থ্য পেতে ও রূপচর্চার ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার!

এমন কিছু ফল ও সব্জি রয়েছে, যেগুলির আসল গুণ লুকিয়ে রয়েছে তার খোসাতেই। নামী-দামি প্রসাধনী ব্যবহার করেও ত্বক নানা ধরনের সমস্যায় জেরবার অনেকেই। ফল বা সবজির খোসায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের জন্য খুব ভাল।



আলুর খোসা

আলুর খোসা ফাইবারে ভরপুর। খোসা ছাড়ালে আলুর পুষ্টিগুণ বেশ অনেকটাই কমে যায়। বিপাক হার বাড়াতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে দারুণ উপকারী। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। আলুর খোসার মধ্যে থাকা বিভিন্ন রকম উৎসেচক ও ভিটামিন সি ত্বকের কালো ছোপ, চোখের তলায় কালি, ফোলা ভাব, ক্লান্তি দূর করতেও সাহায্য করে। এর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকে সংক্রমণের ঝুঁকি কমায়।


কলার খোসা

কলা ছাড়িয়ে তার খোসা মুখে লাগান। এই খোসা শুধু আপনার মুখের ট্যানিং দূর করবে না, এই খোসা ব্যবহার করলে ত্বক টানটান থাকবে। এতে মুখের গর্ত বা বড় হয়ে যাওয়া কোষ.অনেকটা মিলিয়ে যায়। ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম আর পটাশিয়ামে সমৃদ্ধ এই খোসা আপনার দাঁতের জেল্লা ফেরাতেও দারুণ উপকারী। দাঁতে হলুদ ছোপ পড়লে কলার খোসা ঘষে নিন।

No comments:

Post a Comment

Post Top Ad