পেটে ফোলা ভাব হয় যেসব খাবারে - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 July 2023

পেটে ফোলা ভাব হয় যেসব খাবারে



 পেটে ফোলা ভাব হয় যেসব খাবারে 



দিক্সা দাস,৫ জুলাই: খাবার পর পেটের সমস্যা হলে অসুবিধায় পড়তে হয়। তার মধ্যে একটি হল পেটে ফোলা ভাব। জেনে নেওয়া যাক কোন খাবারে এই সমস্যা বাড়তে পারে?


 পানীয়:

 কার্বনেটেড পানীয়তে গ্যাস থাকে। এটি পান করলে পেটে ফোলা ভাব হওয়ার সমস্যা হতে পারে।  


 দুধ :

দুধ পান করলে পেটে ফোলা ভাব হওয়ার সমস্যা হতে পারে , বিশেষজ্ঞদের মতে, প্রতি ৪ জনের মধ্যে ৩ জনের এই সমস্যা হয়। দুধে থাকা ল্যাকটোজে উপস্থিতি এই কারণ।


 শিম:

 শিমের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায়। এটি সহজে হজম হয় না, যার ফলে এই সমস্যা হয়।


 শাকসবজি:

 ক্রুসিফেরাস সবজি খাওয়ার ফলে ফোলাভাব হতে পারে। এর মধ্যে রয়েছে ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউট, ফুলকপি এবং বাঁধাকপি।

No comments:

Post a Comment

Post Top Ad