কখন খাওয়া উচিৎ পেঁপে
দিক্সা দাস, ৫ জুলাই: ফল মাত্রেই উপকারী, তবে পেটের জন্য বিশেষ উপকারী এই ফল। পেঁপে কাঁচা বা পাকা দুই অবস্থায় খাওয়া যায়। পেঁপে গর্ভবতী মহিলাদের খাওয়া উচিৎ নয়। পেঁপে নিয়ে তবুও হাজার প্রশ্ন ঘোরা ফেরা করে।
খাবার পর পেঁপে খাওয়া :
পেঁপে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পেঁপেতে পেপেইন এনজাইম পাওয়া যায়, যা প্রোটিনের ভাঙ্গনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাবারের এক ঘণ্টা আগে বা এক ঘণ্টা পর পেঁপে খাওয়া যেতে পারে। এটি খালি পেটে বা সকালে খাওয়া যেতে পারে।
উপকার :
গ্যাস কমাবে পেঁপে
বদহজমেও সাহায্য করবে
পরিপাকতন্ত্র শক্তিশালী হবে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে
কোষ্ঠকাঠিন্য দূর করবে
পিরিয়ডের ব্যথা কমবে
পেট পরিষ্কার হবে

No comments:
Post a Comment