পুরুষদের কখনোই এই লক্ষণ গুলো উপেক্ষা করা উচিৎ নয় - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 July 2023

পুরুষদের কখনোই এই লক্ষণ গুলো উপেক্ষা করা উচিৎ নয়

 



পুরুষদের কখনোই এই লক্ষণ গুলো উপেক্ষা করা উচিৎ নয় 



দিক্সা দাস, ৪ জুলাই: কাজের চাপ স্ট্রেসফুল জীবনে পুরুষেররা অনেক সময় পুরুষরা এই লক্ষণগুলি উপেক্ষা করে থাকে। এই লক্ষণ গুলো উপেক্ষা করলে সমস্যা ধীরে ধীরে বাড়তে পারে। আমরা জেনে নেব কোন উপসর্গগুলি পুরুষদের উপেক্ষা করা উচিৎ নয়? 


 শ্বাসকষ্ট:

 হঠাৎ শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যা হতে পারে। সিঁড়ি বেয়ে ওঠার সময় যদি শ্বাস নিতে সমস্যা ও ক্লান্ত বোধ হয় তাহলে এটি হার্ট ফেইলিওর বা হার্ট সম্পর্কিত অন্যান্য রোগের কারণ হতে পারে। এ ছাড়া হাঁপানির কারণেও হতে পারে।


  ওজন কমা :

 দ্রুত শরীরের ওজন কমা ভালো নয়। এটি ক্যান্সারের লক্ষণও হতে পারে। যদি এমন হয় অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।


 বুক ব্যথা:

 অনেক সময় হঠাৎ বুকে ব্যথা হার্ট অ্যাটাকও হতে পারে। একে উপেক্ষা না করাই ভালো।


 মাত্রাতিরিক্ত জ্বর:

 মাত্রাতিরিক্ত জ্বরও অনেক রোগের লক্ষণ হতে পারে। তাই এটাকে অবহেলা করবেন না।

No comments:

Post a Comment

Post Top Ad