স্ত্রী মান ভঞ্জন হবে যেভাবে
দিক্সা দাস, ৪ জুলাই: অফিস থেকে আসতে দেরী হয়েছে বা পার্টি বা কোনও কারণে স্ত্রী রাগ করেছে। কথা বা ফোন ধরছে না? এই উপায় আপনাকে করবে সাহায্য স্ত্রীর মান ভাঙাতে। স্ত্রী রেগে থাকলে বাড়ীর পরিবেশই পাল্টে যায়। সেক্ষেত্রে কী করণীয়? যাতে স্ত্রীর রাগ তাড়াতাড়ি চলে যায়। জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
স্ত্রীর অসন্তুষ্টির কারণ কী?
প্রথমে জেনে নিন স্ত্রী কি কারণে রাগ করেছে । একা বসে বউয়ের সাথে কথা বলা ও তার কথা শুনতে চান, এতে স্ত্রীর রাগ চলে যাবে।
সময় :
স্ট্রেসফুল লাইফস্টাইলে অনেক সময় ঘর ও অফিস দুটোই সামলাতে গিয়েও স্ত্রী রাগ করতে পারেন। স্ত্রী খুব রেগে গেলে তাকে শান্ত হতে সময় দিন।
উপহার :
মেয়েরা ফুল এবং সারপ্রাইজ পেতে খুবই পছন্দ করেন। তাই রাগান্বিত স্ত্রীকে ফুল এবং উপহার দিন। এতে স্ত্রীর রাগ সঙ্গে সঙ্গে চলে যাবে।
শপিং :
শপিং প্রতিটি মহিলার প্রথম পছন্দ। স্ত্রীকে শপিংয়ে নিয়ে যান। কেনাকাটার সময় সুযোগ দেখে তাকে সরি বলুন। এতে করে স্ত্রীর রাগ কয়েক মিনিটেই চলে যাবে।

No comments:
Post a Comment